চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে সেলিম মেহফুজ মিল্টন (৪৫) নামে যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তার মিল্টন দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ জানান, মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখা এবং অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ নভেম্বর) রাতে সেনাবাহিনীর একটি টহল দল দর্শনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর মিল্টনের বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি এবং আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ।

