বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরে চার বছর মেয়াদি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে ১৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ৪
যোগ্যতা: কৃষি বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর।
বেতন: মাসিক ৫০,০০০ টাকা।
২. বৈজ্ঞানিক সহকারী
পদসংখ্যা: ১৪
যোগ্যতা: কৃষি বিষয়ে ৩ বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন: মাসিক ২৮,০০০ টাকা।
অ্যাকাউন্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: অ্যাকাউন্টিং-এ মাস্টার্স ডিগ্রি।
বেতন: মাসিক ৩২,০০০ টাকা।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, চার কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১। শেষ তারিখ: ১২ ডিসেম্বর, ২০২৪।

