ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন ৮ মামলা

0
126

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাগুলো পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রীর ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি চলাকালে সহিংসতার ঘটনার পর ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়।

ইসলামাবাদ পুলিশের পক্ষে গত বুধবার এসব মামলা করা হয়। মামলাগুলো ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোর, তরনল এবং বানিগালাসসহ বিভিন্ন থানায় নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নাম রয়েছে।

মামলায় সাবেক মন্ত্রী আলী আমিন গান্দাপুর, সালমান আকরাম রাজা, শেখ ওয়াকাস আকরামের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া মামলাগুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here