উত্তরসূরি নিয়ে ঘোষণা দিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

পশ্চিম তীরের ৮৯ শতাংশ ফিলিস্তিনি তার পদত্যাগ চান। চার বছরের মেয়াদে নির্বাচিত হলেও তিনি ২০০৫ সাল থেকে প্রেসিডেন্ট পদ ধরে রেখেছেন এবং এর পর আর কোনো নির্বাচন হয়নি।

0
174

২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মাহমুদ আব্বাস। ৮৯ বছর বয়সী আব্বাস বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এ অবস্থায় তার উত্তরসূরি নিয়ে গুঞ্জন চলছিল। বুধবার তিনি এক বিবৃতিতে জানান, তার অনুপস্থিতিতে ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

বর্তমানে এই দায়িত্বে রয়েছেন রাউহি ফাতুহ (৭৫)। তিন মাসের জন্য দায়িত্ব নেওয়ার পর তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করবেন। ফাতুহ এর আগেও ইয়াসির আরাফাতের মৃত্যুর পর অস্থায়ীভাবে নেতৃত্ব দিয়েছেন।

তবে মাহমুদ আব্বাসের জনপ্রিয়তা বর্তমানে তলানিতে। এক জরিপে দেখা গেছে, পশ্চিম তীরের ৮৯ শতাংশ ফিলিস্তিনি তার পদত্যাগ চান। চার বছরের মেয়াদে নির্বাচিত হলেও তিনি ২০০৫ সাল থেকে প্রেসিডেন্ট পদ ধরে রেখেছেন এবং এর পর আর কোনো নির্বাচন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here