বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর

0
189

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে।

স্থানীয় সময় সকাল সাড়ে দশটার পর শহরটির বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৬১১। এ সময়ে বাতাসে পিএম২.৫ কণার উপস্থিতি ছিল ৩৮১ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে ৭৬.২ শতাংশ বেশি।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রাদেশিক সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। গত কয়েক দিনে কিছুটা উন্নতি দেখা গেলেও বৃহস্পতিবার তা আবারও খারাপের দিকে যায়। প্রায় দুই মাস ধরে পাঞ্জাব অঞ্চলে ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।

লাহোরের বায়ুদূষণ পরিস্থিতির কারণে প্রাদেশিক সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। নির্দিষ্ট এলাকাগুলোতে লকডাউন আরোপ করা হয়। স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয় এবং রেস্তোরাঁ ও বাজারের কার্যক্রমে সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবুও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

উল্লেখ্য, পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে। বায়ুদূষণের কারণে এখানকার জনস্বাস্থ্য গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সূত্র: জিও নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here