৫০ কোটিতে বিক্রি শোভিতা-নাগার বিয়ের ভিডিয়ো?

পরিবারের ঐতিহ্য মেনে দাদুর মূর্তির সামনেই শোভিতাকে বিয়ে করবেন তিনি। পরিবারের ইচ্ছা অনুযায়ী, অনুষ্ঠান হবে সাদামাঠা। তবে সেই আয়োজন হবে আন্তরিকতা ও আনন্দে পূর্ণ।

0
188

দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালার বহু প্রতীক্ষিত বিয়ে নিয়ে শুরু হয়েছে আয়োজন। আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসবে বিয়ের আসর। তবে তার আগে শুক্রবার থেকেই শুরু হয়েছে প্রাক্-বিবাহ অনুষ্ঠান। ২৯ নভেম্বর দক্ষিণী প্রথায় মঙ্গলস্নান ও গায়ে হলুদে মাতলেন এই তারকা যুগল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনেরা।

চার বছরের দীর্ঘ সম্পর্ক অবশেষে পরিণতি পেতে চলেছে। যদিও বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। এর মধ্যেই গুঞ্জন উঠেছে, দম্পতি নাকি তাদের বিয়ের ভিডিয়োর স্বত্ব ৫০ কোটিতে বিক্রি করছেন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকে। তবে এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নাগা চৈতন্য। তিনি জানান, এমন কোনো পরিকল্পনা নেই।

নাগা আরও বলেছেন, পরিবারের ঐতিহ্য মেনে দাদুর মূর্তির সামনেই শোভিতাকে বিয়ে করবেন তিনি। পরিবারের ইচ্ছা অনুযায়ী, অনুষ্ঠান হবে সাদামাঠা। তবে সেই আয়োজন হবে আন্তরিকতা ও আনন্দে পূর্ণ।

ধুলিপালা ও আক্কিনেনি পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বিয়েতে নেটফ্লিক্স বা অন্য কোনও প্ল্যাটফর্মের কোনো রকম সংযোগ নেই। বিয়ের ভিডিও বিক্রির খবর একেবারেই ভুয়া। দক্ষিণী রীতিনীতি মেনে, পারিবারিক ঐতিহ্যের গুরুত্ব দিয়েই নাগা-শোভিতার বিয়ে হবে।

এই মুহূর্তে দুই পরিবারে চলছে উৎসবের আমেজ। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিয়ের প্রতিটি ছোট-বড় আয়োজনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাগা। মাটির কাছাকাছি থাকা এই জুটির বিয়ে নিঃসন্দেহে হবে পবিত্র এবং স্মরণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here