ইসকনের উপাসনালয় ভাঙচুর, ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

0
161

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (২৮), পাঠাগারবিষয়ক সম্পাদক মো. সানজিব ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. প্রান্ত।

গত শুক্রবার (২৯ নভেম্বর) রাণীবাজার হলুদপট্টিতে ইসকন পরিচালিত ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here