Home অপরাধ নাশকতা মামলায় কেসিসির মেয়র গ্রেফতার

নাশকতা মামলায় কেসিসির মেয়র গ্রেফতার

নাশকতা মামলায় কেসিসির মেয়র গ্রেফতার

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ রফিককে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম জানিয়েছেন, রফিকের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ যে, এই মামলাগুলি এ বছরের ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা হয়।

এর আগে, রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মামলায় অভিযুক্ত হন। তিনি কেসিসি ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরও ছিলেন। বর্তমানে রফিক পুলিশ হেফাজতে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here