পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

0
196

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ পটুয়াখালীতে আজ ঝটিকা মিছিল করেছে। মিছিলটি শহরের পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে শেষ হয়। 

আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ-বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সিফাত খান। মিছিল শেষ হলে মিছিলকারীরা প্রধান উপদেষ্টার ছবিতে আগুন ধরিয়ে দেয়।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ বলেন, মিছিলের কথা শুনেছি। মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here