বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনি চীনে

0
115

চীনের উত্তর-পূর্বাঞ্চলের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। গবেষকদের প্রাথমিক ধারণা, পিংজিয়াং কাউন্টিতে সন্ধান পাওয়া এই খনিতে এক হাজার টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে।

হুনানের জিওলজিক্যাল ব্যুরোর মতে, খনিটির আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ান। এ আবিষ্কার চীনের খনিজসম্পদ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

বিশেষজ্ঞ চেন রুলিন জানিয়েছেন, খননের সময় বিভিন্ন স্তরে স্বর্ণ দৃশ্যমান হয়েছে। দুই হাজার মিটার গভীরে পাওয়া গেছে ৪০টি গোল্ড ভেইনস, যাতে রয়েছে প্রায় ৩০ টন স্বর্ণ। আরও ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে তিন হাজার মিটার গভীরেও বিপুল পরিমাণ স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু হুনানের এই খনি সেই রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here