সাগরে মাছ শিকারে গিয়ে জেলে নিখোঁজ

0
179

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে নৌকা নিয়ে মাছ শিকারে গিয়ে হেলাল উদ্দিন নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হেলাল উদ্দিন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

নৌকার মালিক এনাম উল্লাহ জানান, সাগরে মাছ শিকারে গিয়ে বড় এক ঢেউর আঘাতে নৌকা থেকে ছিটকে পড়ে হেলাল নিখোঁজ হয়। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসাইন জানান, সাগরে নৌকা নিয়ে মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here