৪০ কেজি গাঁজাসহ তারকা গ্রেপ্তার

0
183

নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়ালিটি শো ‘টু হট টু হ্যান্ডেল’-এর তারকা ওলগা বেডনারস্কা যুক্তরাজ্যে ৪০ কেজি গাঁজা নিয়ে আসার অভিযোগে ধরা পড়েছেন। এই মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকা।

ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা ফ্লাইটে নামার পর বেডনারস্কাকে গ্রেপ্তার করা হয়। তার স্যুটকেসে এক লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক শনাক্ত করেন কর্মকর্তারা।

আদালতে বেডনারস্কা স্বীকার করেন, তিনি ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে আনার চেষ্টা করেছেন। তবে তিনি দাবি করেন, কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় নিয়ে যেতে বলা হয়েছিল, মাদক থাকার বিষয়টি তিনি জানতেন না। এজন্য তাকে ১৮ হাজার ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিচারক বলেন, ‘আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন, যাকে ভালোভাবে চিনতেন না। মাদক পাচারে সরাসরি যুক্ত হয়ে নিজের লাভের আশায় অবৈধ জিনিস বহন করেছেন।’

আদালত বেডনারস্কাকে ২০ মাসের স্থগিত সাজা দিয়েছে। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে নতুন কোনো অপরাধ করলে তাকে পুরো সাজা ভোগ করতে হবে। এছাড়া, তাকে ১৫ দিনের পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বেডনারস্কা প্রায় ১৬ হাজার ইউরো ঋণে ছিলেন। বেশি খরচের অভ্যাসের কারণে এ সমস্যায় পড়েন এবং ঋণ থেকে বাঁচতেই তিনি এ কাজে যুক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here