Home চাকরি পিএসসির অধীনে নবম গ্রেডে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

পিএসসির অধীনে নবম গ্রেডে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

পিএসসির অধীনে নবম গ্রেডে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নবম গ্রেডে ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১৮১
যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের (এএমআইই) পুরকৌশল বিষয়ের সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

আবেদনের বয়স: সর্বোচ্চ ৩২ বছর

প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে গিয়ে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র পূরণ, ফি জমাদান এবং প্রবেশপত্র প্রাপ্তির নির্দেশনা পাওয়া যাবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here