লেবানন থেকে ফিরল আরও ১০৫ বাংলাদেশি

0
183

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি। গত বৃহস্পতিবার রাত ১১টায় আমিরাত এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটে করে তারা দেশে পৌঁছান। এ নিয়ে লেবানন থেকে দেশে ফিরেছেন ৯৬৩ বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সরকারের ভাড়া করা একটি ফ্লাইটে বৃহস্পতিবার রাতে তাদের ফিরিয়ে আনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

কর্মকর্তারা লেবাননে চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন। পরে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসাসেবা দেয় আইওএম। সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফেরত আসতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করার জন্য সরকার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আর যারা সেখানে থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতের বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। লেবাননে সাম্প্রতিক বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here