
খোলা বাজারের চেয়ে সরকারি রেট কম, অটো রাইস মিল চালু, হাসকিং চাতাল ব্যবসা বন্ধ, খাদ্য গুদামের অনিয়মসহ নানাবিধ কারণে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান ঝুলে গেছে। অটো রাইস মিল এখন ধান ও চাল সংগ্রহের একমাত্র ভরসা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি অটো মিলসহ ১২০টি হাসকিং চাতালের মধ্যে এখন ৮৫টি চাতাল বন্ধ রয়েছে। চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের জন্য একটি অটো মিলসহ ৩৫টি হাসকিং চাতালের সাথে খাদ্য গুদামের চুক্তি হয়। চাল সংগ্রহের লক্ষমাত্রা পুরণ হলেও ৫২ দিনে এককেজি ধানও সংগ্রহ হয়নি।