Home সাব লিড মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে অসহায় ও  দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়নে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে অসহায় ও  দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

আজ ১০ জানুয়ারী শুক্রবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কাশালিয়া ইউনিয়নের গরিব ও দুঃস্থদের মাঝে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক জনাব মোঃ শাহাবুদ্দীন মিয়ার সৌজন্যে,  বিএনপি নেতা, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে একহাজার পরিবারকে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

 উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু,  সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু মনোরঞ্জন, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মিনা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজীব শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক যুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here