
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান পার্ক চং-জুন শুক্রবার পদত্যাগ করেছেন। সিওল থেকে এএফপি এ খবর জানায়।তার গার্ডরা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করতে কেন বাধা দিয়েছিল এ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে তিনি পদত্যাগ করেন।এদিকে তদন্তকারীরা নতুন করে ইউন সুক ইয়োলকে গ্রেফতারের উদ্যোগ নিচ্ছে।