Home সাব লিড মুন্সীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

মুন্সীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

মুন্সীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে।

ক্রবার (১০ জানুয়ারি) সদর উপজেলার সিপাহীপাড়া জেলা এআইবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে ২০২৫ সালের নতুন কমিটির সভাপতি পদে মোঃ ইব্রাহীম খলিল, সহ-সভাপতি পদে শাহারিয়ার অনিক ও সাধারণ সম্পাদক পদে মুজাহিদ ইসলাম নির্বাচিত হয়।

সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ আশিক আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ফারুক হাওলাদার  ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদল । সভাপতিত্ব করেন তানভীর বাহাদুর শাহ।

নবগঠিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের ছাত্র,  সহ-সভাপতি শাহারিয়ার অনিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও মজাহিদ একই প্রতিষ্ঠানের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।

ইসলামী মূল্যবোধ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার সাথে সুন্দর বাংলাদেশ ও শিক্ষার্থীদের কল্যানে কাজ করার প্রত্যয় জানান নব-নির্বাচিত সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here