Home সাব লিড রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

বাগেরহাটের রামপালে স্থানীয় বিএনপি নেতা আকবর হোসেন আকো ওরফে আকো মেম্বর ও তার অনুসারীদের বিরুদ্ধে অসহায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে গত (৮ ই জানুয়ারি) ভুক্তভোগী নারী উপজেলার ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) বরাবর প্রভাবশালী বিএনপি নেতা আকবর হোসেন আকো এবং তার অনুসারী ফিরোজ মল্লিক, নাসির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

সহকারী পুলিশ সুপার (রামপাল-মোংলা সার্কেল) বরাবর দায়েরকৃত লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈতৃক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত উপজেলার সুলতানিয়া মৌজায় ২.৭৫ একর সম্পত্তি রয়েছে- যা তারা বিগত শতবছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। জমির কিছু অংশে অন্য শরীকদের ৪ টি বসতবাড়ী এবং তার দখলীয় জমিতে পৃথক মৎস্য ঘের অবস্থিত। জমিতে বিবাদী পক্ষ বা তৎপক্ষে অন্য কারো সত্ব দখল অধিকার নেই। কিন্তু বিবাদী আকো মেম্বরসহ আরও কয়েকজন হঠাৎ করে গত ইং (১৬-১২-২০২৪) তারিখে জমিতে বাঁশ খুটি দ্বারা ঘেরের বাসাঘর তৈরির উদ্যোগ নেয়। তখন সে  তৎক্ষনাৎ বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপারকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি ঘটনাস্থলে রামপাল থানা হতে পুলিশ প্রেরণ করেন। পুলিশ আসার পূর্বেই বিবাদী পক্ষ ঘরের অবকাঠামো তৈরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গত (১৭-১২-২০২৪) তারিখে দিবাগত রাত ৩ টার দিকে টিন দ্বারা ঘরের ছাউনী দেয়। ওই মৎস্য ঘেরে তার অনেক টাকার মাছ এবং কাকড়া আছে- যা বিবাদী পক্ষ আত্মসাৎ করেছে। তিনি লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন যে, সে এক অসহায় নারী, পক্ষান্তরে বিবাদী পক্ষ ধনে জনে প্রভাবশালী। এ কারণে তিনি স্থানীয়ভাবে নালিশ জানাইয়া কোনরূপ প্রতিকার পায় নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here