Home সাব লিড সাভারে আ্যাম্বুলেন্সে দুর্ঘটনা-অগ্নিকাণ্ড, গ্রেপ্তার ২

সাভারে আ্যাম্বুলেন্সে দুর্ঘটনা-অগ্নিকাণ্ড, গ্রেপ্তার ২

সাভারে আ্যাম্বুলেন্সে দুর্ঘটনা-অগ্নিকাণ্ড, গ্রেপ্তার ২

ঢাকারে সাভারে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নারী ও শিশুসহ চার আরোহীর মৃত্যুর ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালককে গ্ৰেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারী, শিশুসহ চারজন নিহত ও আহত হন অন্তত সাতজন।

গ্রেপ্তাররা হচ্ছেন, অ্যাম্বুলেন্স চালক জাহিদ হাসান ও শ্যামলী পরিবহনের বাস চালক জহিরুল ইসলাম। এরমধ্যে জাহিদ হাসান টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী লাংগল জোরা গ্ৰামের আয়নাল হকের ছেলে। অন্যদিকে শ্যামলী পরিবহনের বাস চালক দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্ৰখমের মৃত গোলাম সরোয়ারের ছেলে।

পুলিশ জানায়, সন্তানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় যাবার পথে গত বুধবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় দুর্ঘটনায় কবলে পড়ে অ্যাম্বুলেন্স। পেছন থেকে ঝুমুর পরিবহন ও শ্যামলী পরিবহনের দুটি বাস অ্যাম্বুলেন্সকে পর পর ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন। তার ছেলে ফুয়াদ সিদ্দিক, স্ত্রী সোনিয়া আক্তার ও স্ত্রীর বড়বোন মাহফুজা আক্তার শিলা।

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাস চালক ও গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্ৰেফতার করা হয় অ্যাম্বুলেন্স চালককে‌। সাত দিনের রিমান্ড চেয়ে তাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here