মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ আটক ২

নওগাঁর জেলার মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় থেকে তাদের আটক করা হয়।

0
88

নওগাঁর জেলার মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় থেকে তাদের আটক করা হয়।

আটকরাকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার ছেলে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। এরপর মান্দা থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অত্র এলাকায় একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপির লেনদেন করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম মাঠে নামে। জেলা পুলিশ সুপারের দিকনিদের্শনায় মঙ্গলবার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়।

এসময় ‘আটককৃতদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here