লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

0
123
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে মো. পারভেজ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ একই উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পরিবারের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে শাকচর জব্বার মাষ্টার হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন তার ভাই মো. ফয়েজ সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here