বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসে নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আয়নাঘরে আটক রাখা হয়েছিল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআইয়ের সেই দুই টর্চারসেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি আলাদা দুটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি শেয়ার করে সুচিস্মিতা তিথি লিখেছেন, “জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি।”

