জাবিতে চলছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

0
104
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে মোট পাঁচ শিফটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রদের পরীক্ষা চলছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা প্রথম শিফটে সকাল ৯টা হতে শুরু হয়ে ৫ম শিফটে বিকেল ৪ টা ১৫ মিনিটে শেষ হবে।

‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৪২৬টি। মোট আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭৩ হাজার ১৬১টি। সে হিসেবে আসন প্রতি লড়ছেন ১৭২ জন।

এর মধ্যে ছেলেদের আসন সংখ্যা ২১৩টি। ‘এ’ ইউনিটে ছেলেদের ২১৩ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৬ হাজার ৮৩৩টি। সে হিসেবে আসন প্রতি লড়ছেন ২২০ জন।

এছাড়া বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘সি’ ইউনিটে প্রথম তিনটি শিফটে ভর্তিচ্ছু ছাত্রীদের এবং পরবর্তী তিনটি শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন ৪৩৮। আবেদন পড়েছে ৫৩ হাজার ৩৯৩টি। আসন প্রতি লড়বেন ১২২ জন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here