শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে অনুষ্ঠিত হয়েছে।

0
89

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী-শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়ালর স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান, আলী আহমদ ও হাবিবুর রহমান।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শিক্ষার্থীর জন্য দৌড় প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, এবং অভিভাবকদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ।

ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে অভিভাবক এবং শিক্ষার্থীরা স্বতস্পূর্ত অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here