বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করলেন কাফি

0
81
ছবি: সংগৃহীত

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান।

জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

এ মামলা প্রসঙ্গে কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, ‘কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশের তদন্ত চলছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে অক্ষত অবস্থায় বের হতে পেড়েছেন। এদিকে আগুনে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here