Home সাব লিড বোয়ালমারীতে মহিলা কলেজের অভিভাবক কমিটি নির্বাচনের মতবিনিময় সভা

বোয়ালমারীতে মহিলা কলেজের অভিভাবক কমিটি নির্বাচনের মতবিনিময় সভা

বোয়ালমারীতে মহিলা কলেজের অভিভাবক কমিটি নির্বাচনের মতবিনিময় সভা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী  কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানিজিং কমিটির নির্বাচনের প্রার্থীদের বিজয়ের লক্ষে অভিভাবক এবং বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) হাসপাতাল রোডে শামসুদ্দিন মিয়া ঝুনুর নিজস্ব বাসভবনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বোয়ালমারী উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ড: আব্দুর ছবুর সেখ, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন সাবেক,কাউন্সিলর শেখ আতিকুল আলী, কাউন্সিলর আজিজুল হক, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ প্রমুখ।

এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী, ফরিদপুর ১ আসনের সাবেক এম পি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাছিররুল ইসলামের একটি গ্রুপ প্রতিদ্বন্দ্বীতা করছেন, আগামী ২৭ ফেব্রয়ারী এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন সাংবাদিক খান মুস্তাফিজুর রহমান সুমন।

অভিভাবক কমিটির, মফিজুর কাদের খান মিল্টন, শেখ আতিকুল আলী ও এসএম শহিদুল ইসলাম কে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here