৪৪তম বিসিএসের ২৬ ফেব্রুয়ারির সাধারণ, কারিগরি উভয় ক্যাডারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী মার্চে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন বলেন, ২৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে।

