নড়াইলের নড়াগাতি থানার নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পহরাডাঙ্গা ইউনিয়নের চরবল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আঠারোবাকি নদীতে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নড়াগাতি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি একজন যুবকের। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

