ইসরায়েলি বন্দির ৪ মরদেহ হস্তান্তর করেছেন প্রতিরোধ যোদ্ধারা

পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলি বন্দির ৪ মরদেহ হস্তান্তর করেছেন প্রতিরোধ যোদ্ধারা। আজ (২০ ফেব্রুয়ারি) একে একে এই চার মরদেহ হস্তান্তর করে যোদ্ধারা।

0
92

পূর্ব ঘোষণা অনুযায়ী  ইসরায়েলি বন্দির ৪ মরদেহ হস্তান্তর করেছেন প্রতিরোধ যোদ্ধারা। আজ (২০ ফেব্রুয়ারি) একে একে এই চার মরদেহ হস্তান্তর করে যোদ্ধারা।

এদিন চারটি কফিন মঞ্চ থেকে রেড ক্রসের গাড়িতে তুলে দেয়া হয়। গাড়িতে কফিন রাখার মুহুর্তে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। পরে রেড ক্রসের গাড়িগুলো কফিন নিয়ে ওই এলাকা ছাড়ে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে রেড ক্রস “নিহত জিম্মিদের চারটি কফিন” পেয়েছে। এতে বলা হয়েছে, এসব মরদেহ গাজায় ইসরায়েল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে। পরে সেখান থেকে ইসরায়েলে নেয়া হবে।

এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে শনিবার আরও ছয় জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, “প্রতিরোধের পাশাপাশি হামাস পূর্ণ দায়িত্বের সাথে চুক্তি বাস্তবায়নে তার আন্তরিকতা প্রমাণ করেছে। আমরা বিলম্ব ছাড়াই চুক্তির সব বিধান বাস্তবায়নের জন্য দখলদারিত্বের বাধ্যবাধকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছি।” তবে আল-হাইয়া অভিযোগ করেছেন, “শত্রুরা এখনও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় দেরি করছে এবং এড়িয়ে যাচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here