৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস

৬০২ ফিলিস্তিনির বিনিময়ে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম দফায় শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হবে।

0
88
ছবি: সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটি জানায়, যে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে হামাস তাদের নাম প্রকাশ করেছে। হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্টো এবং আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন।

শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরাইলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। এমনকি হামাস ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়।

সূত্র: আল-জাজিরা, এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here