ডিসেম্বরেই নির্বাচনের টার্গেট, যৌক্তিক সময়ে তফসিল: ইসি আনোয়ারুল

আগামী ডিসেম্বর মাসেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে।

0
59

আগামী ডিসেম্বর মাসেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি আরও জানান, নির্বাচনের তফসিল যৌক্তিক সময়ে ঘোষণা করা হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য প্রদান করেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘ডিসেম্বরে সংসদ নির্বাচন করা হবে, এই টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর আগে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে।’

তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন কারও মুখাপেক্ষী হবে না বলেও জানান এই কমিশনার। তিনি বলেন, ‘কারও সুবিধামত তফসিল ঘোষণা করা হবে না।’

নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে কমিশনার বলেন, ‘কমিশনের ওপর কোনো চাপ নেই। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here