
রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগু মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং তার প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনার জন্য বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। আলোচনায় মস্কো এবং জাকার্তা প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদার করার চেষ্টা করা হবে বলে ধারনা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।