অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানায় না যেতে নেতাকর্মীদেরকে সারজিসের সতর্কবার্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত যেন নিজেদের মধ্যে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। আমরা যেন কেউ কাউকে প্রতিপক্ষ মনে না করি।

0
67

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। তার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানায় না যাই, এমনকি কোনো বিচারকের কাছে না যেতে নেতা-কর্মীদের সতর্ক করেন দলটির মুখ্য সংগঠক।

তিনি আরও বলেন, ৫ আগস্ট খুনি শেখ হাসিনা পালানোর পরে যে স্বপ্ন দেখেছিলাম সেটা পূরণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পক্ষে-বিপক্ষে যুক্তি তর্ক থাকবে কিন্তু দিনশেষে দেশের জন্য মঙ্গলকর, সেটাতে যেন ঐক্যবদ্ধ হতে পারি। সব দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান যদি থাকে থাকে তাহলে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here