আহত চারজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
নিহত ওই ব্যক্তি পৌর শহরের আব্দুল আজিজের ছেলে আবুল কাশেম।আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ঢাকা থেকে জামালপুর গামী রাজিব পরিবহনের একটি বাস ও জামালপুর থেকে নান্দিনা গামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। জামালপুর বাস- মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের সিনিয়র আহবায়ক মোঃ সোহরাব হোসেন, শ্রমিক নেতা, হীরা বক্তব্য রাখেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দুপুরে ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

