পতেঙ্গায় পুলিশকে মারধর, গ্রেফতার আরও ১০

রবিবার (২ মার্চ) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

0
75
ছবি: সংগৃহীত

নগরীর পতেঙ্গা সীবিচ এলাকায় ত্রাস সৃষ্টি করে পুলিশ কর্মকর্তাকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আরো ১০ জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃরা হলেন, গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লার সার্বিক দিক-নির্দেশনায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here