ভুট্টা ক্ষেতে মিললো মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেতে খায়রুল ইসলাম (৬০) নামে এক মসজিদের মুয়াজ্জিনের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

0
78
ছবি: সংগৃহীত

শনিবার (১ মার্চ) সকালে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কাশিবাড়ি এলাকার এক ভূট্টা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

খায়রুল ইসলাম ওই উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় এক সমজিদে মুয়াজ্জিনের পাশাপাশি শামসুদ্দিনের মিল চাটালে নৈশপ্রহরীর কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। হাত-পা বাঁধা অবস্থায় ভুট্টা ক্ষেতে লাশটি পাওয়া যায়। এছাড়া লাশের গায়ে বিভিন্ন জায়গায় আঘাত ও জখমের চিহ্নিসহ পা ভাঙ্গা দেখা গেছে।

সিআইডির টিম তাদের কাজ শেষ করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় ও পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here