সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসিফের পরিচয় নিশ্চিত করা হয়। তার বাবা নজরুল ইসলাম আদালতে আবেদন করেছিলেন। এরপর গত রবিবার শুনানি শেষে বিচারক মরদেহ হস্তান্তরের আদেশ দেন।
আদালতে দাখিল করা আবেদন অনুযায়ী, আসিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
আসিফের বাবার ধারণা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে তার ছেলেকে হত্যা করে মরদেহ নিজ বাড়ির শৌচাগারে লুকিয়ে রেখেছিলেন।
গত বছরের ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সাবেক সংসদ সদস্য হেনরীর বাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখে। যার মধ্যে একটি আসিফের বলে তার পরিবার দাবি করে আসছিলেন।

