নাটোরে বাবার ট্রলির চাপায় সন্তান নিহত

সোমবার রাত ৮টার দিকে উপজেলার কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

0
81
ছবি: সংগৃহীত

জেলার লালপুরে বাবার চালিত ট্রলির চাপায় মুরসালিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুরসালিন উপজেলার একই গ্রামের মোঃ পিন্টুর ছেলে।

কাজ শেষ করে রাতে ট্রলি চালক বাবা পিন্টু ট্রলি চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ছেলে মুরসালিন গাড়ির শব্দ শুনে দৌড়ে ঘর থেকে বাইরে বাবার কাছে আসে। এসময় অসাবধানতাবশত শিশু মুরসালিন ট্রলির নিচে চাপা পড়ে। গুরুতর আহত মুরসালিনকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।

লালপুর থানার ওসি মো. নাজমুল হক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here