এনআইডি ইসির অধীনেই থাকা উচিত: সিইসি

মঙ্গলবার (৪ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

0
77
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন (ইসি) থেকে সরকার নিয়ে গেলে সমস্যা হবে। এনআইডি ইসির অধীনেই থাকা উচিত।

সিইসি বলেন, সরকার এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই। সরকারের চিন্তা সব সেবা একজায়গায় থেকে দেওয়া যায় কিনা। কিন্তু সরকারকে আমাদের মতামত জানিয়েছি।

ইসির সঙ্গে আলোচনা না করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন তিনি।

সিইসি নাসির উদ্দিন বলেন, এনআইডি কার্যক্রম নিয়ে গেলে সমস্যা হবে তা আমরা জানাবো। এখন ভোটার নিবন্ধন চলছে, সামনে জাতীয় নির্বাচন আছে। এরমধ্যে সরকার এটা নেবে, এমন আলোচনায় ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা কাজ করছে। এনআইডি কার্যক্রম ইসিতেই থাকা উচিত।

এদিকে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সকল সুপারিশ করেছেন তা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করবে। তার আগে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নেওয়া মানেই কোনো এক পক্ষের স্বার্থ এখানে রয়েছে।

এদিকে অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন ও এনআইডি সেবা একই ছাদের নিচে আনতে সংস্কার কমিশনের সুপারিশে একটি পৃথক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ৷ যে সিদ্ধান্তের চিঠি মন্ত্রিপরিষদ সচিব এরই মধ্যে নির্বাচন কমিশনকেও পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here