বলিউড ছাড়লেন অনুরাগ কাশ্যপ!

অনুরাগ কাশ্যপ বলিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক। একাধিক বক্স অফিস সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বলিউড নিয়ে ক্ষোপ রয়েছে তার। সম্প্রতি বলিউডে তার অভিজ্ঞতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একাধিক সফল সিনেমা এবং সিরিজ উপহার দেয়া এই নির্মাতা কিছুদিন ধরে ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন।

0
94

অনুরাগ কাশ্যপ বলিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক। একাধিক বক্স অফিস সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বলিউড নিয়ে ক্ষোপ রয়েছে তার। সম্প্রতি বলিউডে তার অভিজ্ঞতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একাধিক সফল সিনেমা এবং সিরিজ উপহার দেয়া এই নির্মাতা কিছুদিন ধরে ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, গত বছর তিনি জানান যে, তিনি দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার পরিকল্পনা করছেন। এবার, এক সাক্ষাৎকারে বলিউডকে টক্সিক বলে আখ্যা দিয়েছেন এবং চিরকালির জন্য ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন।

গত বছর অনুরাগ জানান, তিনি দক্ষিণ ভারতে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার এক সাক্ষাৎকারে, বলিউডকে ‘বিষাক্ত’ বললেন তিনি। সঙ্গে বলিউড ছাড়ারও ঘোষণা দিলেন। অনুরাগ কাশ্যপের মন্তব্য, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ একেবারে টক্সিক। সকলে বক্স অফিস অঙ্কের পিছনে ছুটছে। সবার কোটির ক্লাবের দিকে নজর। এই ইঁদুর দৌড়ের জেরে সৃজনশীলতা নষ্ট হচ্ছে।’

যে কারণে রাগে-ঘৃণায় বলিউড ছাড়ার বিস্ফোরক ঘোষণা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালকের।মাস দুয়েক আগেই বলিউড ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অনুরাগ। সেইসময়েই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ এবং কাজের ধরন নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। আর এবার বলিউড ছেড়ে পাকাপাকিভাবে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়লেন পরিচালক।

সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘আমি ফিল্মি লোকজনদের থেকে শতহস্ত দূরে থাকতে চাই। ইন্ডাস্ট্রিটা এত টক্সিক হয়ে গেছে। সকলে অলীক একটা লক্ষ্যের দিকে ছুটছে। সকলের ৫০০-৮০০ কোটি টাকার ব্যবসা চাই। সৃজনশীল পরিবেশ একেবারে নেই বলিউডে।’

জানা গেছে, মুম্বাই ছেড়ে এখন থেকে বেঙ্গালুরুতেই থাকবেন অনুরাগ। মাস দুয়েক আগে বলিউডের বিরুদ্ধে বিষোদগার করার পরই তিনি নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সৃজনশীল ভাবনায় অনুরাগ মুগ্ধ। নির্মাতার কথায়, ‘দক্ষিণের কাজ দেখলে আমার হিংসে হয়। আমার পক্ষে এখন আর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়।’

ডিসেম্বর মাসেই অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন, যতদিন যাচ্ছে, বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত। ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেঁচতে হবে, প্রযোজকদের মাথায় সেই চিন্তা ঘোরে। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের বিষয় আমার বিরক্ত লাগে।

বর্তমানে মালয়ালি থ্রিলার সিনেমা ফুটেজ-এর প্রচারে ব্যস্ত কাশ্যপ। সেই সিনেমাটি তারই নিবেদিত। এছাড়াও দক্ষিণী ছবি ‘ডেকয়েট’-এ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here