রাশিয়ার ওপর চাপ প্রয়োগে ‘কোনো বিরতি না নেওয়ার’ জেলেনস্কির আহ্বান

যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে ‘কোনো বিরতি না নেওয়ার’ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেনের একটি বিলাসবহুল হোটেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পর এ আহ্বান জানিয়ে তিনি বলেন, হোটেলটিতে বৈদেশিক সহায়তা কর্মীরা ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

0
64

বুধবার ইউক্রেনে জেলেনস্কির নিজ শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জনের অধিক আহত হয়েছেন।

সামাজি যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আক্রমণের ঠিক আগ মুহূর্তে একটি মানবিক সংস্থার স্বেচ্ছাসেবকরা হোটেলে প্রবেশ করেছিলেন। এই স্বেচ্ছাসেবকরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাগরিক। তবে হামলায়  তারা বেঁচে গিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জীবনের বিরুদ্ধে এই যুদ্ধ ও সন্ত্রাস বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে অবশ্যই কোনো বিরতি থাকা উচিত নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here