
প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে। অথচ এতদিন পরে এসেও তাকে ভুল নামে সম্বোধন করছে আইসিসি। বুধবার (৫ মার্চ) প্রকাশিত পুরুষদের ওয়ানডে র্যাংঙ্কিংয়ের তালিকায় মিরাজের নামের জায়গায় লেখা হয়েছে ‘মেহেদী হাসান রাজা’।