Home জাতীয় ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় বায়ু দূষণ প্রতিদিনই বাড়ছে। আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে শনিবার (৮ মার্চ) ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার আইকিউ স্কোর ২৫৬। তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের শহর কায়রো, যার আইকিউ স্কোর ১৮৫।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here