চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ : বিএনপি নেতা নিহত

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

0
94
ছবি: সংগৃহীত

টিসিবির পণ্য বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) বলেন, একজন নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত করার পরই জানানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here