উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, অভিযোগ দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনীর

উত্তর কোরিয়া সোমবার তার পশ্চিম উপকূলে একাধিক অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।

0
47

এদিন দুপুর ১টা ৫০ মিনিটে পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ সাংবাদিকদের পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানায়। এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেছে,  তারা কোরীয় উপদ্বীপের পরিস্থিতি আরও খারাপ করবে। ফ্রিডম শিল্ড নামে যৌথ সামরিক মহড়াটি আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে। এর লক্ষ্য উত্তর কোরিয়ার হুমকির জন্য প্রস্তুতি জোরদার করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here