ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে

0
71
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু হয়।

সকালে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি হয়। আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। এছাড়া দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকেট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে।

ঢাকা রেলওয়ের (কমলাপুর) স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সকাল ৮টায় অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট বিক্রি। অন্যান্যবারের মতো এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে।”

আগামী ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৪ মার্চ; ২৫ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৫ মার্চ; ২৬ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট বিক্রি করা হবে ২০ মার্চ।

আরও জানানো হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকেট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫% টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকেট রিফান্ড করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here