মাধুরীকে দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী বলে কটাক্ষ কংগ্রেস নেতার

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজস্থানের কংগ্রেস নেতা তিকারাম জুলি।

0
70
ছবি: সংগৃহীত

সম্প্রতি মুম্বাই শহর সরগরম ছিল এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে। বলিউডের এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল রাজস্থানে। সেই অনুষ্ঠানে নাকি বিজেপিশাসিত রাজস্থান সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এ রিপোর্টের ভিত্তিতেই বিজেপি সরকারকে একহাত নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমালোচনা করেছেন তিকারাম জুলি। শুধু তা-ই নয়, অভিনেত্রী মাধুরী দীক্ষিতকেও কটাক্ষ করেছেন এ কংগ্রেস নেতা।

তিকারাম জুলি বলেন, এ অনুষ্ঠানের জন্য ১০০ কোটি টাকা দিতে পারছে বিজেপি। অথচ মন্দিরের প্রয়োজনে অর্থ বিনিয়োগ করতে পারছে না। কটাক্ষ করে তিনি বলেন, এই সরকার সনাতন ধর্মের গুণ গায় অথচ ওরা খাটু শ্যামজির মন্দিরের জন্য ১০০ কোটি কিংবা গোবিন্দ দেবজির মন্দিরের জন্য ১২০ কোটি টাকা দিতে পারছে না। এই অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়া তেমন কোনো বড় তারকাও উপস্থিত ছিলেন না বলে দাবি কংগ্রেস নেতার।

এর পর মাধুরী দীক্ষিতের প্রসঙ্গ শুনে তিনি বলেন, মাধুরী একজন দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী। ওর সময় ফুরিয়ে গেছে। বড় তারকারা কেউ আসেননি। বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন এই অনুষ্ঠানে আসেননি। তা হলে আর কী বলব। তিকারাম জুলি বলেন, এই অনুষ্ঠানের আয়োজন রাজস্থানেই কেন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন আছে। এই অনুষ্ঠানে রাজস্থানের কোনো লাভই হয়নি বলে দাবি তার। বিধানসভায় এই প্রশ্নগুলো তুলেছেন তিকারাম জুলি। তবে মাধুরী বা অন্য কোনো তারকার তরফ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here