ভারত ও ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৩৫ হাজার টন চাল

খাদ্য মন্ত্রণালয় থেকে সোমবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়।

0
71
ছবি: সংগৃহীত

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ টন আতপ চাল জিটুজি চুক্তির আওতায় আমদানি করা হয়েছে। ভিয়েতনামের চালের এটি দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালানে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছিল।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। নিয়মিত চালান দেশের মধ্যে এসে পৌঁছাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here