ট্রেনে ঈদযাত্রা: আজ পাওয়া যাবে ২৮ মার্চের টিকিট

0
89
Shamir@Sarkar12

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় আজ (১৮ মার্চ) বিক্রি হবে ২৮ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এবারও অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে।

সবাই যেন ঠিকঠাকভাবে টিকিট সংগ্রহ করতে পারেন সেজন্য দুই অঞ্চলের টিকিট দুই সময়ে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৬ মার্চ এবং ২৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৭ মার্চ। এ ছাড়া ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

আরও জানানো হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here